Author: khaborjog
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে দুইদিন ব্যাপী অপোর সুপার ক্যারাভান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৮ ও ৯ অক্টোবর টাঙ্গাইলের পৌর উদ্যানে সকাল থেকে রাত্রি পর্যন্ত চলবে এই সুপার ক্যারাভান। সুপার ক্যারাভান উপলক্ষে রয়েছে বিভিন্ন ইভেন্ট। ফ্রি লটারি গিফট কুপন, ফ্রি মোবাইল সার্ভিসিং, যেকোন ব্র্যান্ডের স্মার্ট ফোন পরিবর্তন করে অপো নতুন ফোন নেওয়ার সুযোগ, প্রতিটি ফোনের সাথে থাকবে স্পেশাল গিফট এছাড়া স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে মোবাইল কেনার সুযোগ। এছাড়া কিস্তিতে মোবাইল কিনার সুবর্ণ সুযোগ থাকছে।
দখলদার ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ। পাশাপাশি আরো অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের একটি জাহাজ এরইমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে ইসরায়েলি বাহিনী সেটিকে আটক করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ইসরায়েলি কমান্ডোরা নৌযানগুলো ঘিরে ফেলছে এবং স্বেচ্ছাসেবীদের আটক করছে বলে জানা গেছে। বর্তমানে বহরে সক্রিয় জাহাজের সংখ্যা ২৪টি, যার কয়েকটি গাজার জলসীমার কাছাকাছি অবস্থান করছে। সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগই ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এ বহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। প্রায় ৪৪টি দেশের পাঁচ…
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব চিত্রনায়িকা পরীমনি। কাজের খবরের পাশাপাশি নানা ঘটনা বা মূহূর্ত এ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন ঢালিউডের আলোচিত এ অভিনেত্রী। কাজের বাইরে পরী এখন তার দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই ব্যস্ত থাকেন। সন্তানদের সঙ্গে নানা মুহূর্তের ছবি তিনি প্রায়ই শেয়ার করেন সোশ্যালে। তারই ধারাবাহিকতায় দেখা গেল, এবার দুই সন্তানকে নিয়ে টিকা দিতে হাসপাতালে ছুটে গেলেন পরীমনি। সোশ্যালে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন পরীমনি। গাড়িতে বসে তাদের দু’জনের সঙ্গে অনেক কথাও বলেন তিনি। এরপর আসে হাসপাতালের পর্ব। সেখানে টিকা দেওয়া হয়…
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে এ কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের সব বিষয়ে তিনি অবগত রয়েছেন, যথাসময়েই তিনি দেশে ফিরবেন। তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক এ উপদেষ্টা বলেন, নিউইয়র্কে হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার বলেন, ‘বিস্ফোরণে আহতদের সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।’ ভিল লাইনস থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর জানান, ‘বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, বাকি দুইজনের মরদেহ এখনও পাওয়া যায়নি।’ কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালুচ বলেন, ‘বিস্ফোরণটি ঘটে যখন একটি গাড়ি…
এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অর্থ লুটপাটের ঘটনায় একাধিক তদন্ত চলছে বলে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল নিয়ে বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো নামে-বেনামে লুটপাট করেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালাচ্ছে দুদক। দুদক মহাপরিচালক বলেন, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুদক। যাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটশ জারির জন্য পাঠানো হয়েছে, তা যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।…
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে…
হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সেজন্য খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে। প্রসঙ্গত, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ রয়েছে ১৪৪ ধারা। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে। জুম্মা ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি চলাচল করা হচ্ছে না। /এসআইএন
সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া দুই সাবেক এমপিদের মধ্যে রয়েছেন— ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও ১১ জন নেতাকর্মীকেও আটক করা হয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ। /এএস
সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। রাজধানী ঢাকা থেকে যার অবস্থান প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। চলতি মাসে এটি তৃতীয়বার ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক এলাকায় আবারও ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪। /এমএইচ
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













