Author: khaborjog

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে। থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য…

Read More

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালিত হতো। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগ করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয়। ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন ভোররাতে কিছু বিপথগামী সেনাসদস্য রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে…

Read More

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। এতে বলা হয়, শুক্রবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে খালেদা জিয়ার বাসায় যান। এ সময় খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলেল তোড়া গ্রহণ করেন। এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান, চেয়ারপার্সন কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন। /আরএইচ

Read More

ভোটার নিজের ইচ্ছায় স্বতস্ফুর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। এমন স্বাভাবিক অবস্থা ভুলতে বসেছিলেন নাগরিকরা। পরপর ৩টি নির্বাচনে বিতর্কের ধারাবাহিকতায় তৈরি হয় আস্থাহীনতা। চব্বিশের ৫ আগস্ট বদলে যাওয়া আবহে এবার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, অতীতের দেয়াল ভাঙাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থায় আনা, নির্বাচনের পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার মোকাবেলা করতে হবে কমিশনকে। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অন্যায় না করলেও সন্দেহ তো থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলগুলোকে আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয়…

Read More

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। শুনানি করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার (১৩ আগস্ট) সকালে এই মামলায় গ্রেফতার ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। এ সময় তাদের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত ১ জনকে পুড়িয়ে দেওয়া এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে ১ জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়। এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। আজ তাদের পক্ষে শুনানি করবেন…

Read More

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে।  মঙ্গলবার ( ১২ আগস্ট) রাতে শহরের ভিক্টোরিয়া রোডে কালীবাড়ি ফুলের দোকানের উপরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী (৫০), কালীবাড়ি এলাকার বিধুণ ভুষনের ছেলে রক্ষিত বিশ্বজিৎ (৫৫), সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), দিঘুলিয়ার জসিম উদ্দিন (৫৭), বাঘিলের গোলাম মাওলা (৪৮), থানাপাড়ার শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ (৫৫), আকুর টাকুর পাড়ার মঈন খান (৬০), করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল…

Read More

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই তিন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’। এর আগে ১১ আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের অপর তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।…

Read More

স্টাফ করেসপনডেন্ট:পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল (স্টার নিউজ) এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি সাজিরুল ইসলাম সঞ্চয়। নিয়োগে কেন্দ্রীয় জামায়াতের একজন শীর্ষ নেতার সুপারিশ রয়েছে বলে নিশ্চিত করেছেন টেলিভিশনের প্রধান নির্বাহী কামাল বাবু। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি সাজিরুল ইসলাম সঞ্চয়ের নিয়োগকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। সর্বত্রই প্রশ্ন- একজন পদধারী ছাত্রলীগ নেতা কীভাবে এখনো নিয়োগ পায়। অভিযোগ রয়েছে এই নিয়োগের পেছনে কেন্দ্রীয় এক জামায়াত নেতার হাত রয়েছে। জামায়াতের ওই নেতা এবং জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতার সুপারিশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। জানা যায়, সাজিরুল ইসলাম সঞ্চয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শিয়ালকোল…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। অখন্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠি এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল নৃ-গোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সকলকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না। সকল ভাষাভাষী, ধর্মালম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলেই একটি জাতি গঠন হয়। তিনি আরও বলেন, পিছিয়ে…

Read More

জুলাই ঘোষণাপত্রে কিছু দলকে খুশি করা হয়েছে। তাছাড়া আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে চব্বিশকে খাটো করা হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে এক ব্রিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো এখনই বাস্তবায়ন করার প্রয়োজন। সংবিধানের ৭-এর ক অনুচ্ছেদ অনুযায়ী আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসি তারা সবাই রাষ্ট্রদ্রোহী। জুলাই সনদকে আইনিভাবে বাস্তবায়ন করতে হবে। সকল দলের সাথে আলোচনা করে প্লোক্লেমেশন জারি করতে হবে। অন্যথায় অনেক নেতাকেই ফাঁসির মঞ্চে যেতে হবে। নির্বাচন নেয়ে এবি পার্টির এই নেতা বলেন, নির্বাচন কমিশন ভালো…

Read More