Author: Juwel Himu
শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে খুলে দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হল। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়টি ১০২তম জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও সিন্ডিকেট সভায় আগামী ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় বসে কর্তৃপক্ষ। এদিকে বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার…
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। বনানী থানার (ইন্সপেক্টর অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, ‘একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সিঙ্গারা খাওয়ার সময় কথাকাটাকাটি হয়, যা থেকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে পারভেজ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। ’ এদিকে সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল…
ডায়াবেটিসে আক্রান্ত হলে সবার আগে নজর দিতে হয় খাওয়া দাওয়ার দিকে। খাবারের তালিকায় যোগ-বিয়োগ করে ডায়াবেটিসের মতো অসুখ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। আর এ কারণেই ডায়াবেটিসে আক্রান্ত হলে চিকিৎসকেরা কিছু কিছু খাবার গ্রহণে বিরত থাকতে বলেন। তাই রক্তে শর্করার মাত্রা এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে সহজ কয়েকটি পানীয়। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাটেচিনে ভরপুর গ্রিন টি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং ফ্যাট গলাতে সাহায্য করে। এই পানীয়তে ক্যালোরির পরিমাণ কম। তাই ভারী খাবার খাওয়ার পর গ্রিন টি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং ওজনও বাড়বে না। দিনে ২-৩ কাপ গ্রিন টি খেলে ভালো…
টাঙ্গাইলে পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি রাজশাহীর গোদাগাড়ি থেকে ঢাকায় হেরোইন পাচারের জন্য পায়ুপথে বহন করছিলেন বলে জানায় র্যাব। বুধবার (২৩ এপ্রিল) সকালে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার নাজমুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সইবুর রহমান (৬৬) রাজশাহীর দরগাপাড়া এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে। মিডিয়া অফিসার নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সইবুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে তাকে হেরোইনের ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সইবুর তার পায়ুপথে হেরোইন লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে টাঙ্গাইল…
সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা গেছে। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জন আসামি রয়েছেন। এ মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করে বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। তবে এদিন…
চলতি অর্থবছর (২০২৪-২৫) শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র ৩.৩ শতাংশে, যা পূর্বের ৪ শতাংশ পূর্বাভাস থেকেও কম বলে জানিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দুর্বল হবে বলেও পূর্বাভাস দিয়েছে তারা। বুধবার প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম তিন প্রান্তিকে বেসরকারি ও সরকারি বিনিয়োগে প্রবল ধস দেখা গেছে, যার প্রভাব পুরো অর্থবছরে পড়বে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৭…
শব্দ দূষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উচ্চ মাত্রার শব্দ নিয়ন্ত্রণে আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের পরামর্শমূলক কর্মশালায় পরিবেশ এ আহ্বান জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, রাস্তার পাশে হঠাৎ করেই উচ্চস্বরে চিৎকার করে কথা বলা, যানবাহনে অতিরিক্ত হর্ন বাজানো কিংবা মাইক ব্যবহারে সীমালঙ্ঘন, এগুলো শুধু আইন লঙ্ঘন নয়, এগুলো আচরণগত অবক্ষয়ও বটে। আচরণ পরিবর্তনের জন্য গণসচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। বহুদিনের সমস্যা একদিনে নিরসন সম্ভব না হলেও উপদেষ্টা প্রত্যাশা করে বলেন, প্রক্রিয়া শুরু করলে…
অন্তর্বর্তী সরকারের আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন-আদালতের ব্যাপার। কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার, সেটা কোন আইনের ভিত্তিতে? বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি না, তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। কারণ প্রশাসন এখনও এই সরকারের হাতেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভয়ংকর সন্ত্রাসীদের দমন করতে হলে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে, তা সরকারকে জনগণের কাছে…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এমন অফিস আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের পক্ষে দেয়া বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে’ শীর্ষক আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক। এসব মামলার…
দেশে কোনো উৎসব না চললেও তিন দিনের ব্যবধানে মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। পেঁয়াজের দামও বেড়ে চলছে। কেজি ৬৫ টাকা ছাড়িয়েছে। সরকার সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৮৯ টাকা করায় সরবরাহ বাড়তে শুরু করেছে। সব দোকানে পাওয়া যাচ্ছে তেল। তবে আলু, ডিম, চিনি, আটার দাম বাড়েনি। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ব্রয়লারের দাম বেড়ে ২০০ টাকা, সোনালিও ৩১০ টাকা করপোরেট প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর নির্ভর করছে মুরগির দর। তারা এক-দুই দিন কমিয়ে চার থেকে পাঁচ দিন দাম বেশি নিচ্ছে। ফলে ভোক্তার পকেট খসছে। তিন দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে।…
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













