Author: Juwel Himu
আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালিত হতো। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগ করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয়। ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন ভোররাতে কিছু বিপথগামী সেনাসদস্য রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। এতে বলা হয়, শুক্রবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম গুলশানে খালেদা জিয়ার বাসায় যান। এ সময় খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলেল তোড়া গ্রহণ করেন। এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান, চেয়ারপার্সন কর্মকর্তা মাসুদ রহমান উপস্থিত ছিলেন। /আরএইচ
ভোটার নিজের ইচ্ছায় স্বতস্ফুর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন পছন্দের প্রার্থীকে। এমন স্বাভাবিক অবস্থা ভুলতে বসেছিলেন নাগরিকরা। পরপর ৩টি নির্বাচনে বিতর্কের ধারাবাহিকতায় তৈরি হয় আস্থাহীনতা। চব্বিশের ৫ আগস্ট বদলে যাওয়া আবহে এবার আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, অতীতের দেয়াল ভাঙাই ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের আস্থায় আনা, নির্বাচনের পুরো সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার মোকাবেলা করতে হবে কমিশনকে। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অন্যায় না করলেও সন্দেহ তো থেকে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলগুলোকে আস্থা অর্জন করতে হবে। তারা ব্যর্থ হলে তো বড় বিপর্যয়…
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। শুনানি করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার (১৩ আগস্ট) সকালে এই মামলায় গ্রেফতার ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। এ সময় তাদের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত ১ জনকে পুড়িয়ে দেওয়া এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে ১ জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়। এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। আজ তাদের পক্ষে শুনানি করবেন…
টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ( ১২ আগস্ট) রাতে শহরের ভিক্টোরিয়া রোডে কালীবাড়ি ফুলের দোকানের উপরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী (৫০), কালীবাড়ি এলাকার বিধুণ ভুষনের ছেলে রক্ষিত বিশ্বজিৎ (৫৫), সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), দিঘুলিয়ার জসিম উদ্দিন (৫৭), বাঘিলের গোলাম মাওলা (৪৮), থানাপাড়ার শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ (৫৫), আকুর টাকুর পাড়ার মঈন খান (৬০), করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল…
রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই তিন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’। এর আগে ১১ আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের অপর তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।…
গাজায় প্রাণের ঝুঁকি নিয়ে যারা বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করছে তাদের বেতন বন্ধ করেনি হামাস। পৌনে দুই বছরে ৩০ হাজার কর্মীকে প্রায় ৭০ লাখ ডলার সরবরাহ করছে। বিভিন্ন কৌশলে কর্মীদের কাছে পৌঁছানো হচ্ছে অর্থ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। তবে, ইসরায়েলি আগ্রাসনে আর্থিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও কীভাবে এই অর্থ সংগ্রহ করছে হামাস সে বিষয়ে অবশ্য সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গাজাজুড়ে দৃষ্টিসীমায় এখন শুধুই ধ্বংসস্তূপ; সেখানে কান পাতলেই শোনা যায় বুলেট-বোমার শব্দ। মৃত্যুর মিছিল আর মানুষের আহাজারির মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীসহ অন্তত ৩০ হাজার সরকারী কর্মী। হামাস নিয়ন্ত্রিত গাজায় কর্মরত এই বিপুল…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সরকারের মূল লক্ষ্য উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। এরপর সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন হয়েছে। তাছাড়া ৮৫টি বাস্তবায়নের পথে, ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে। আরও ১০টি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। যেন…
১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেছেন। এ সময় যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তুলনা করতে চায়; তাদের ৫ আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে দেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। তারেক রহমান বলেন, একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। গুম, খুন, অপহরণ, হামলা, মামলা,…
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান। /এসআইএন
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













