টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল সদর-৫ আসনের করটিয়া ইউনিয়নের গাড়াইল গ্রামে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গাড়াইল গ্রামের পূর্ব পাড়ায় এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি টাঙ্গাইল সদর-৫ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নানা অবহেলার শিকার। আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি আধুনিক ও উন্নত এলাকা গড়ে তুলবো।
জনসভায় ফরহাদ ইকবাল আগামী নির্বাচনে তার প্রতীক হরিণ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় জনসভায় করটিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ, যুব সমাজসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।










