Author: Juwel Himu

খবরযোগ ডেস্ক: রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ৮০ শতাংশ ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ৮০ শতাংশ ফেরত আনা হয়েছে। বাকি অর্থ আদায়ে মামলা চলছে। মামলায় জিতে বাকি অর্থও ফেরানো সম্ভব। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে মনসুর এ কথা বলেন। গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। যারা দেশ থেকে টাকা পাচার করেছে। সেসব অর্থ উদ্ধারে কাজ চলছে।…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে জুলাই- আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যােগে এ সভা অনুষ্ঠিত হয়।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ৷ এছাড়াও আন্দোলন আহত বেশ কয়েকজন তাদের সমস্যা ও আন্দোলনের সময়ের স্মৃতি তোলে ধরে বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকার সাভা‌রে অ্যাম্বু‌লেন্স ও বাসের সংঘ‌র্ষে নিহত চারজ‌ন একই প‌রিবা‌রের সদস্য বলে জানা গেছে। ছেলের চি‌কিৎসা করা‌তে অ্যাম্বু‌লেন্সে ঢাকায় আসছিলেন তারা।  বুধবার (৮ জানুয়া‌রি) দিবাগত রা‌তে ঢাকার সাভা‌রে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অসুস্থ ছেলেসহ তার বাবা-মা ও খালা নিহত হ‌য়ে‌ছেন। নিহত‌দের বা‌ড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপ‌জেলার ভবন দত্ত গ্রা‌মে। নিহতরা হ‌লেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামের বা‌সিন্দা ও ভবন দত্ত প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), তার শ্যালিকা সীমা আক্তার (৪০) ও অসুস্থ ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫)। সে ভবন দত্ত উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। নিহতদের পরিবার…

Read More

খবরযোগ ডেস্ক: সৌদি আরবে বন্যায় মক্কা ও মদিনাসহ বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। প্রবল বৃষ্টি হচ্ছে অঞ্চলগুলোতে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে দুর্যোগের সতর্কতা জারির পর বুধবার (৮ জানুয়ারি) বন্যার কবলে পড়ে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। রাজধানী রিয়াদ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির ও জাহান প্রদেশে মধ্যম-তীব্র সতর্কতা দেখানো হয়। তবুও এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির উদ্ধারকর্তৃপক্ষ ও ত্রাণ সংস্থা রেড ক্রিসেন্ট সংকটাপন্ন পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু অ্যাজেন্সি। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা বলছে, পর্যাপ্ত উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স সেবা থাকায় আতঙ্কিত হওয়ার…

Read More

খবরযোগ ডেস্ক: গত জুলাই-আগস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর লক্ষ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় গত ডিসেম্বরে দিল্লিকে একটি কূটনৈতিক পত্র দেয় ঢাকা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্রটি হস্তান্তর করা হয়। কিন্তু সেই পত্রের জবাব এখনো দেয়নি ভারত। এ জন্য আরও অপেক্ষা করতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে বাংলাদেশের পত্রের জবাব না দিলে আবার তাগিদপত্র দেওয়ার কথা, এ প্রশ্নে মুখপাত্র বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়ার অনেক দুর্বোধ্যতা আছে। এর মধ্যে সবকিছুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না।…

Read More

খবরযোগ ডেস্ক: আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনের রামরি উপশহরে মায়ানমারের জান্তা সরকারের বিমান হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলায় আরও ২০ জন আহত ও ৫ শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, এ হামলায় নিহত অধিকাংশই নারী, শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। বুধবার (৮ জানুয়ারি) মায়ানমার জান্তা বাহিনীর বিমান থেকে রাখাইনের রামরি উপশহরের কিয়ুকনিমাও এলাকার একটি বাজার ও তার আশেপাশের এলাকাকে লক্ষ করে এ হামলা চালানো হয়। স্থানীয়রা জানায়, বিমান থেকে হামলার পর আগুন দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শত শত বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের ফলে পার্শ্ববর্তী এলাকা টাউনগুপ থেকে অনেক…

Read More

খবরযোগ ডেস্ক: আন্দোলন-সংগ্রামে যার যেটা কন্ট্রিবিউশন সেটা স্বীকার করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন দেশকে বাঁচানোর জন্য ও গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ঐক্য। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। মির্জা ফখরুল বলেন, কী দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস…

Read More

খবরযোগ ডেস্ক: পিলখানা হত্যাকাণ্ডের সব বন্দির মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল ও পুনর্বাসন এবং প্রজ্ঞাপনের ‘ঙ’ ধারা বাতিলসহ পিলখানা হত্যা মামলায় পুনর্তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে বিডিআর পরিবারের সদস্যদের টানা দুইদিনের কর্মসূচি শেষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা ছেড়েছেন আন্দোলনকারীরা। এ দিকে শুক্রবার (১০ জানুয়ারি) ও শনিবার (১১ জানুয়ারি) জেলায় জেলায় দাবি আদায়ে জনসংযোগ এবং রবিবার (১২ জানুয়ারি) একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এ দিকে আগামী ১৯ জানুয়ারি বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানির…

Read More

খবরযোগ ডেস্ক:জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চার হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন তিন হাজার ৬৩২ কোটি এক লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থাগুলো নিজস্ব অর্থায়ন করবে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পসমূহ হলো- অর্থ…

Read More

খবরযোগ ডেস্ক: দীর্ঘ প্রায় সাড়ে ৭ বছর পর দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান।  বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে পৌঁছে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। মাকে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।  এ ছাড়া বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত…

Read More