Author: Juwel Himu
২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ নিয়ে ভারতীয়রা বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ১৪৮টি ভুয়া তথ্য প্রচার করেছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার। ঘটনাবহুল ২০২৪ সালে সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনের মতো নিয়মিত নানান ইস্যুর পাশাপাশি ছিল জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের শাসনামলের অবসান। রিউমর স্ক্যানার প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে দেখেছে, এই সময়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশ নিয়ে অন্তত ১৪৮টি ভুয়া তথ্য প্রচার করা হয়। অর্থাৎ, প্রতি আড়াই দিনে বাংলাদেশকে নিয়ে একটি করে ভুল তথ্যের প্রচার করা হয়েছে। এর মধ্যে ভারতীয় ৭২টি গণমাধ্যম…
অপর্যাপ্ত ও অপরিচ্ছন্ন টয়লেটের কারণে হাসপাতালগুলোর স্যানিটেশন এক কঠিন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। রাজধানী নয়, ঢাকার বাইরের সরকারি হাসপাতালগুলোর পরিস্থিতি আরও নাজুক। নাগরিক সচেতনতা না থাকায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ঢাকা মেডিকেল কলেজই (ঢামেক) নয়, রাজধানী ঢাকায় সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ডের টয়লেটগুলোর বেশির ভাগের অবস্থা খুবই শোচনীয়। বিশেষজ্ঞরা বলছেন, অকার্যকর এবং অপরিচ্ছন্ন টয়লেটের স্বল্পতা হাসপাতালে স্যানিটেশন চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিচ্ছে। এ কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা না থাকায় টয়লেট ব্যবহারের পর ব্যবহারকারী যেখানে যা ধরছেন তাতেই জীবাণু লাগছে। আর সেখানে যখন অন্য কেউ স্পর্শ করছেন, সেই জীবাণু তারও হাতে লাগছে। এভাবে…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (২৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। পুলিশের বরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, প্রেমিককে কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী। সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা মিডফোর্ড হাসপাতালে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ পুলিশ জানিয়েছে, ফাঁস দেয়ার সময় প্রেমিককে কলে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন…
ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে সংশোধন করা গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির পুরস্কার দেয়ার পদ্ধতি অদ্ভূত। এখানে একটা কোটারী পদ্ধতি আছে, কোটারি স্বার্থের ব্যবস্থাটি দূর করে পুরো একাডেমি সংস্কারের ব্যবস্থা নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। তিনি বলেন, আমি বলছি না যারা পুরস্কার পেয়েছে সবাই খারাপ। সলিমুল্লাহ খান, মাসুদ খানের মতো বড় লেখকেরা পুরস্কার পেয়েছেন। পুরো বাংলা একাডেমিটাকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটির কথা বলা হয়েছে বলেও জানান তিনি। সংস্কৃতি উপদেষ্টা জানান, বাংলা একাডেমিতে এমন এক ব্যবস্থা ছিলো সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া…
ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারে, সে জন্য বেইজিং সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তিব্বতে ব্রক্ষপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের। তবে নদ থেকে পানি না নেয়ার আশ্বাস দিয়েছে বেইজিং। চীন সফর নিয়ে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিক, সেটা চায় চীন। দেশটির চাওয়া, বহুপক্ষীয় ফোরামের পাশাপাশি ড. ইউনূস দেশটিতে দ্বিপক্ষীয় সফর করুক। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে…
জুলাই বিপ্লবের সময় কারাগার থেকে যারা পালিয়েছিল তাদের মধ্যে ৭০০ জন এখনও পলাতক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৬ জানুয়ারি) ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হট লাইন) উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জরুরি সেবা (হট লাইন নম্বর ০৯৬১২) সার্বক্ষণিক চালু থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের সময় কারাগার থেকে যারা পালিয়েছিল তাদের মধ্যে ৭০০ জন এখনও পালিয়ে আছে আর বাকিদের বন্দি করে কারাগারে রাখা হয়েছে। যারা বাইরে আছে তাদের সম্পর্কে সর্বাত্মক তদন্ত চলছে। জামিনপ্রাপ্ত আসামিরা নতুন করে অপরাধে জড়িত হলে…
আগামী নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত— এমন মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর পানি ভবনে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। ১৮ কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল। তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের…
জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে। তেমনটা হলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। সংস্কারের জন্য বিএনপির আগে কেউ প্রস্তাব দেয়নি দাবি করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র-জনতা। সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার ত্যাগের প্রতি বেঈমানী হবে বলেও মন্তব্য করেন তিনি। /এমএইচ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভুত কার্যকলাপের আশ্রয় নেয়া হয়েছিল বলে দুদকের অনুসন্ধানে বেড়িয়ে এসেছে। এক বিবৃতিতে দুদক জানায়, যৌক্তিক কারণ ছাড়াই সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা হয়েছে। তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। এছাড়াও পুতুল পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। বিবৃতিতে দুদক আরও জানায়, পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে ঢাকার ‘পূর্বাচল নতুন শহর…
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এরমধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এছাড়া আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। আসামির আইনজীবী জানান, অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে। তবে, সেটি আমলে নেননি আদালত। এর আগে, গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও…
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













