Author: Juwel Himu
চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন— হামাস। সাময়িক যুদ্ধবিরতি বজায় থাকায় নেয়া হয়েছে এই উদ্যোগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজার খান ইউনিসে জিম্মিদের মরদেহ হস্তান্তর করে সংগঠনটি। খবর, আলজাজিরার। গাজা কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল এখনও এক লাখ ৩৫ হাজার মোবাইল হোম, ৫০০ বুলডোজারের অধিকাংশ এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না, যা যুদ্ধবিরতির প্রথম ধাপে সরবরাহের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। অপরদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন পুনরায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতেই ইসরায়েলের সৈন্য সরে যাওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২৯৭ জন…
৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। তারা রাজশাহীর সারদাতে একাডেমিতে প্রশিক্ষণরত ছিলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন, মো. আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব। এদের মধ্যে কাজী ফাইজুল করীম পুলিশ ক্যাডারের মেধাক্রমে প্রথম হয়েছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ছয়জন প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা ৬ (২) (এ) মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে, গত বছরের ২০ অক্টোবর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী…
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মামলায় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এ মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক। এদিকে, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা। এর আগে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার, দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠে কুয়েট। আহত…
নাটক বানিয়ে নীরবে সেন্সর দিয়ে নাকি আজকাল তা সিনেমা হলে মুক্তি দেয়া হয়- এমন অভিযোগ করে থাকেন দর্শকরা। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত অপূর্ব-নিহার নতুন নাটক ‘মন দুয়ারী’ দর্শকের মন জয় করে পৌঁছে গেছে জনপ্রিয়তার শীর্ষে। আর তা প্রেক্ষাগৃহে মুক্তির দাবি উঠেছে দর্শক মহল থেকে। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি প্রকাশের মাত্র চার ঘণ্টায় অতিক্রম করেছিলো মিলিয়ন ভিউ! আর একদিন পেরিয়ে সেটি অতিক্রম করেছে তিন মিলিয়নের ঘর। ১৯ ফেব্রুয়ারি থেকে নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে। পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’।…
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সময়ের সাথেই অধিনায়কের সেই সিদ্ধান্ত ভুল ছিল— এমনটাই হয়ত ভেবে থাকতে পারেন ভক্তরা। দুই অঙ্কের রানের দেখাই পাচ্ছিলেন না ব্যাটাররা। আসা-যাওয়ার হিড়িকে এক পর্যায়ে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। ইনিংসের ২৯তম ওভারের প্রথম বলে একটি সিঙ্গেল নিয়ে দলীয় শতক পূর্ণ করেন তিনি। এর আগে সৌম্য-শান্ত-মুশফিকের শূন্য রানের ফেরার পাশাপাশি অন্য ব্যাটারদের ব্যর্থতায় বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকেই দলকে টেনে তোলার চেষ্টায় ব্যস্ত এই দুই ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩০ ওভার…
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই। এসব নির্বাচিত সরকারের কাজ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন। এখনই সংস্কারের হাত না দেওয়া ভালো। এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। জিএম কাদের আরও বলেন, দোষী অভিযোগ করলেই কেউ দোষী হয় না। সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। দেশ এখন খারাপের দিকে যাচ্ছে।…
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর (এসকে সুর), তার স্ত্রী সুপর্ণা সুর ও কন্যা নন্দিতা সুরের নামে থাকা দুইটি ফ্ল্যাট, একটি জমি জব্দ ও ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জৈষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। জানা গেছে, এসকে সুর ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবে ৩ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে। এছাড়া জব্দের আদেশ হওয়া সম্পত্তির মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় এসকে সুরের ১৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও ধানমণ্ডিতে সুপর্না সুরের ৪৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। এর আগে, গত বছর এসকে সুর,…
২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কোন কোন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে আজ বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে আওয়ামী লীগের আমলে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের কেউ সে সময় বিতর্কিত নির্বাচনের বিরোধিতা করেনি। এদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছরের নীচে চাকরির বয়স তাদের ওএসডি করা হচ্ছে। আর চাকরি বয়স ২৫ বছরের বেশি হওয়াদের বাধ্যতামূলক…
নিজস্ব প্রতিবেদক:অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশ হয়েছে কবি ও গল্পকার অঞ্জন আচার্যের ইতিহাসধর্মী গল্পগ্রন্থ ’সাদা রাত’ [১৯৭২—৭৫ সাল : বাংলাদেশের আবছায়া অধ্যায়]। বইটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২২০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের বিদ্যা প্রকাশের স্টলে [স্টল নং : ১২৯—১৩২]। খন্দকার মোশতাক, সিরাজ সিকদার, সর্বহারা পার্টি, রক্ষীবাহিনী, চুয়াত্তরের দুর্ভিক্ষ, বাকশাল, তাজউদ্দীন আহমদ, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, জেলহত্যা— বাংলাদেশের ইতিহাসে এমন বহুল আলোচিত ১০ ব্যক্তি বা ঘটনা অবলম্বনে অন্তর্ভুক্ত হয়েছে ১০টি গল্প। বইটি সম্পর্কে লেখক অঞ্জন আচার্য বলেন, “এই সময়কে ধরে এর আগে কোনো সিরিজ গল্প লেখা হয়েছে বলে জানা নেই। কারো…
উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন এবং নিউমার্কেট থানার মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুরু হয় শুনানি। সকাল ১০টার দিকে আসামিদের আদালতে তোলা হয়। শুনানি শেষে মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরপুর থানার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন মডেল থানার হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে, সাবেক…
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













