Author: Juwel Himu
যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। অপরদিকে, সংস্কার অথবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দলের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রক্ত-পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের প্রচেষ্টা চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক, জনতা, আলেম-ওলামা তথা দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার…
রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন দলটির চেয়ারপারসন। খালেদা জিয়া বলেন, দেশ এক সংকটকাল অতিক্রম করছে। এখনও ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অভ্যুত্থানের ফসল নষ্ট হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন ছাত্র-জনতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।…
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করতে চায়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ- ফ্রান্সের সাথে সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে চায় ফ্রান্সের রাষ্ট্রদূত।…
যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ১০ হাজার ৩৭৩ জনকে গ্রেফতার করা হলো। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বিকেল) অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহারনামীয় আরও একহাজার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ৪.৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটার গান, একটি দেশীয় একনালা বন্দুক,…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নয়া ছাত্রসংসদের আত্মপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে মধুর ক্যানটিনে বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজেদের বঞ্চিত দাবি করে তাদেরকে এ সময় ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল। কিন্তু এখনও আসেনি। দল ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরাও সেখানে ঝড়ো হয়েছেন। মধুর একপাশে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আরেকপাশে অবস্থান নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তাদের…
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা করা হলো। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুর ক্যান্টিনের ভেতরে সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়। স্লোগান ঠিক করা হয়েছে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ এর আগে, ঘোষিত হতে যাওয়া এই কমিটিতে নিজেদের বঞ্চিত দাবি করে তাদেরকে এ সময় ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।…
আজই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্রসংগঠন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। গতকাল রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়। এছাড়া আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারও এমন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। শোনা যাচ্ছে, নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়কও হচ্ছেন আবু বাকের মজুমদার। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গুঞ্জন রয়েছে, নতুন সংগঠনটির সদস্যসচিব হতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সেলের সম্পাদক জাহিদ আহসান আর মুখ্য সংগঠক হতে পারেন সাবেক সমন্বয়ক তাহমীদ আল মুদাসসির। মুখপাত্র হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বন্দিদের অধিকার বিষয়ক একটি সংগঠনের বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সংগঠনটি জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কারাগারে ৫৯ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ জন বন্দি রয়েছেন। তবে ইসরায়েল কারাগারে নিহত এসব বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। বন্দিদের পরিবারের সদস্যরাও বছরের পর বছর স্বজনদের কোনো খোঁজ পান না। বিভিন্ন সূত্রে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় সংগঠনটি। নিহত বন্দিদের মধ্যে একজন…
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন। আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন পাপ’ সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন। মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে, লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে মোট ৬০ লাখ টাকা দেন মুন। একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিলো। অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী, আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। আইনজীবীর মাধ্যমে একের পর এক নোটিশ পাঠানোর পরও তিনি উত্তর দেননি। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি…
আসন্ন রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা-উপজেলা পর্যায়ে ১টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হবে। খোলা বাজার থেকে ইফতার ও সেহরির ৭৩৭টি নমুনা সংগ্রহ করে বিএসটিআই। এরমধ্যে পরীক্ষা হয়েছে ৫৫৯টি। নিম্নমানের পণ্যে পাওয়া গেছে ৪৭টি। এসব মানহীন পণ্যের তালিকায় আছে প্রাণীজ ঘি, ফ্রুটস ড্রিংক, লবণ, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, মসলা। শিল্প উপদেষ্টা জানান, গত…
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













