Author: Juwel Himu
টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ওই পরিবহনের অন্য আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, রাতে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুরের গোলাবাড়ি নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয় জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তিনি আরও জানান, বিক্ষুব্ধ জনতা ঢাকাগামী বিনিময় পরিবহনের অন্য…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় তার সদস্যপদ অবৈধ ঘোষণা করা হয়। সভা শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেয়ার বিষয়টি ছিল অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে। ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এটি দেয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাতে ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর ভিসি, জিএস ও…
দেশের বাজারে স্বর্ণের দাম টানা ৪ দফায় বাড়ানোর পর অবশেষে ভরিতে একলাফে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে। আগামীকাল রবিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। এর আগে সবশেষ গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার…
টাঙ্গাইলের মধুপুরে বিএনপি নেতা মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। আলীর ব্যক্তিগত অফিসের সামনে জমায়েত হতে থাকেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আনারস চত্বরে এসে রাস্তায় বসে পড়েন। ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধের সময় তারা বলেন, জনসমর্থন না দেখেই মধুপুরে মাহবুব আনাম স্বপনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। মধুপুরের বিএনপি নেতা-কর্মীরা কেউ তার পাশে নেই। তাই জনমত বিবেচনা করে মধুপুর ও ধনবাড়ির জনপ্রিয় নেতা মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি করেন তারা। এই অবরোধে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান…
দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে এমনটাই বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার আগে ভালো মানুষ হতে হবে। নীতি-নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে। এসময় অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। /এসআইএন
বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩ লাখ কর্মকর্তার বড় ভূমিকা ছিল। এদের সেইসব কর্মকর্তাদের বাদ দেয়া যায় কি না তা ইসিকে খতিয়ে দেখতে বলেছে সরকার। নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড়ধরনের রদবদল শুরু করেছে সরকার। ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব আখতার আহমেদ জানান, বিগত তিন নির্বাচনে ন্যুনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ পড়বেন। তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আখতার…
‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করাটা কোনোভাবেই মানায় না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বঙ্গবীর আরও বলেন, ‘দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়; কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে, তা সম্পূর্ণ একতরফা। ‘জয় বাংলা’ বলায় কাউকে গ্রেপ্তার- এগুলো দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় কোনো বাধা দেওয়া…
সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। টানা কয়েক দিন ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করার পর শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত অন্যতম কম তাপমাত্রা। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রায় সামান্য বৃদ্ধি পেলেও সারাদিনই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল ৭টা থেকে দেওয়া ছয় ঘণ্টার আগাম পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমভাগে আকাশ পরিষ্কার থাকতে পারে। একইসঙ্গে উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে। সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫…
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—পাবনা, ঢাকা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা, রাঙামাটি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ (১৪ নভেম্বর)। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হবে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য– ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবসটি পালিত হয়। ১৯৯১ সালে ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ)। ২০০৭ সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে আইডিএফের সর্বশেষ পরিসংখ্যানে বলছে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে…
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













