Author: Juwel Himu
ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া টাঙ্গাইল-২ ( গোপালপুর ভূঞাপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকুর বড়ভাই অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। মনোনয়ন ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবার প্রতি বিনীত অনুরোধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবার একই পরিবারের দুই সদস্যকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের জন্য মনোনয়ন পান সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু। আর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছোট ভাই—দলের বর্তমান প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অতিরিক্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন, যেখানে সুলতান সালাউদ্দিন টুকুর নাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। টাঙ্গাইল-৫ আসনে প্রথম তালিকায় প্রার্থীর নাম না থাকায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর অনুসারীদের মধ্যে…
দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে, গত ৩ নভেম্বর দলটি ২৩৭টি আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করে দলটি। এবার ঘোষিত আসনে মাদারীপুর-১ আসনটি রয়েছে, যেখানে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। ঘোষিত এই ৩৬ আসনের মধ্যে টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯-এ হাবিবুর রহমান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১-এ রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম-৬ আসনে…
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আংশিক কর্মবিরতি এবং বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষনা দেন। বুধবার হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন গ্রেড বৈষম্য দূরীকরণ এবং দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো তা কার্যকর না হওয়ায় পেশাগত উন্নতি ও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বক্তারা আরও জানান, স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অন্যান্য ক্যাডার ও পেশার তুলনায় তাদের বেতন কাঠামোতে বৈষম্য…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, তারা আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল। দলটির জন্য আওয়ামী লীগই ভালো ছিল বলে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলে। আমরা আওয়ামী লীগের মতো করতে পারব না। তাই তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো এরাও একটি অসভ্য দল। তারা ধর্ম বিকৃতকারী দল। দলটি ইসলাম নয় মওদুদীবাদ বিশ্বাস করে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এ…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসা চীনের বিশেষজ্ঞ একটি চিকিৎসকদল এভারকেয়ার হাসপাতালে গেছেন। দলটিতে মোট চারজন চিকিৎসক রয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার পর তারা হাসপাতালটিতে প্রবেশ করে। চীনা চিকিৎসক দলটি খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। এর আগে, বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্যে ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই…
টাঙ্গাইল প্রতিনিধি:বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের পক্ষে বেড়াবুচনা পানির ট্যাংক এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহেল ওয়াছেদ শাহজাহান, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও মালেক সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় গোরস্থান মাদ্রাসার মুফতি রুহুল আমিন রাজি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়ার আল হেরা মাদরাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাফেজ ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদরাসার একটি ক্লাসরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার হাফেজ ছাত্ররা। এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সবাই দোয়া করবেন। দেশের জন্য তিনি যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।” তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক…
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :আফ্রো, এশিয়া ও লাতিন আমেরিকার মেহনতি বুভুক্ষ মানুষের অধিকার আদায়ের পথিকৃৎ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী আজ সোমবার (১৭ নভেম্বর)। বঙ্গীয় এ দ্বীপে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।ওফাতবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজার প্রাঙ্গণে তার পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানীর পরিবার, মুরিদান, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সন্তোষে মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গনে সাতদিনব্যাপী মেলার পাশাপাশি ভাসানীর জীবন…
সম্পাদক:
প্রকাশক:
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: khaborjogonline@gmail.com













