Author: Juwel Himu

নিউজ ডেস্ক:দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে লতা হারবাল নিবেদিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে ১৯ ডিসেম্বর ( শুক্রবার) রাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই এওয়ার্ড অনুষ্ঠান দেশের খ্যাতিমান ব্যক্তি, ব্যবসায়িক প্রতিষ্ঠান,সফল উদ্যোক্তা ও বিনোদন শিল্পীদের মধ্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আপেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি (কক্সবাজার),বাংলাদেশ টুরিস্ট পুলিশ, কক্সবাজার সার্কেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহিদুল হক হারুন, বিশিষ্ট অভিনেতা ও সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ডি, এ তায়েব, তারকা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ চলচ্চিত্র…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দেওয়া সৈয়দ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, টাঙ্গাইল জেলা। এক শোকবার্তায় সংগঠনটি জানায়, এই নৃশংস ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড প্রমাণ করে—গণমানুষের ন্যায্য দাবি, গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজের পক্ষে উচ্চকণ্ঠ হলেই রাষ্ট্র ও সন্ত্রাসী শক্তির রক্তচক্ষুর শিকার হতে হয়। জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখে সৈয়দ ওসমান হাদি যে সাহস, দৃঢ়তা ও রাজনৈতিক স্পষ্টতার পরিচয় দিয়েছেন, তা ছাত্র–যুবসমাজের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় শহীদ সৈয়দ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও সংগঠনের প্রতি গভীর…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় অবস্থিত এছলামপুর পাক দরবার শরীফে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। ইয়া রহমানির আলামিন (সা.)–এর বিনম্র ভালোবাসায় আয়োজিত এ বার্ষিক ওরছকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার কর্তৃপক্ষ। বিশ্ব নেছবতের মহান মহাসাধক শাহ সুফী হযরত মাওলানা ওয়ারেছ এ‌ছলামপুরী (রহ.)–এর (আস–সিদ্দিকী, আস–কাদেরী, আস–চিশতী, আস–নকশবন্দী, আল–যাওয়াজেহেদী) স্মরণে প্রতি বছরের মতো এবারও ভক্ত-অনুরাগীদের মিলনমেলা বসবে দরবার প্রাঙ্গণে। অনুষ্ঠানসূচি ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার:২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জামাদিউস সানি ১৪৪৭ হিজরি—ওরছের আনুষ্ঠানিক সূচনা। ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার:২৮শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৭ হিজরি—দিনব্যাপী অনুষ্ঠান শেষে সকাল ৮টায় আখেরি…

Read More

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে সেই অনুমতি বাতিল করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠাচ্ছি। এর রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি…

Read More

টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার–এর সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। সভায় টাঙ্গাইল জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল মাওলাসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Read More

টাঙ্গাইলের কালিহাতীতে সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলায় মধ্যরাতে এক সাংবাদিককে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে জাহাঙ্গীরকে কারাগারে পাঠায়৷ এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি কালিহাতী প্রেসক্লাবের সদস্য। সাংবাদিক ও স্থানীয়রা জানান, গত ২০ আগস্ট কালিহাতীতে শওকত তালুকদার নামে এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে স্ত্রীর বিরুদ্ধে ৩০ লাখ টাকার প্রতারণার অভিযোগ আনা হয়৷ শওকত তালুকদার আয়োজিত সংবাদ…

Read More

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে মিছিলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ আগামী বুধবার (১০ ডিসেম্বর) রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেয়া হয়েছে। সোমবার নির্বাচন কমিশনার সূত্রে এ তথ্য জানা গেছে। রেওয়াজ আছে, যেদিনই বক্তব্য রেকর্ড হয়, সেদিনই সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। আর প্রতিবারই বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া, ওইদিনই রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ করতে দেখা যায়। আগামী বুধবার দুপুরে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে দেখা করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিননের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইসি…

Read More

সিরিয়ার রাজধানী ডামাস্কাসে জোড়ো হয়েছেন হাজার হাজার নাগরিক। উদ্দেশ্য একটাই! বিগত ১৪ বছর স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকারের পতনের এক বছরে পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে। দেশটির সাধারণ মানুষর জন্য এই উৎসব অনেকটা ঈদ উদযাপনের মতো। গত বছরের এই দিনে স্থানীয় সময় ভোরে বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে মস্কো পালানোর পর দেশটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে। সিরিয়ার অনেক বাসিন্দা প্রাক্তন সরকারের পতনকে—যাকে মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ‘স্বৈরশাসক’ হিসেবে বর্ণনা করেছে—একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখেছেন। কিছু সিরীয় এই পরিবর্তনকে ‘দাসত্ব থেকে মুক্তি’ হিসেবে অভিহিত করেছেন। এক প্রবীণ নাগরিক জানান, ‘এমন অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, এমন দৃশ্য গত কয়েক দশকে দেখা যায়নি।’ সরকার…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হঠাৎ প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। ফলে তার পরিকল্পিত বিদেশ যাত্রা কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাত বা শুক্রবার সকালেই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর চিকিৎসায় সার্বক্ষণিক নজরদারির জন্য ১৪ সদস্যের একটি বিশেষজ্ঞ টিমও প্রস্তুত রাখা হয়েছে। সরকারের অনুরোধের পর কাতার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে—সেটিও নিশ্চিত…

Read More