Author: Juwel Himu

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইল সদর-৫ আসনের করটিয়া ইউনিয়নের গাড়াইল গ্রামে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গাড়াইল গ্রামের পূর্ব পাড়ায় এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি টাঙ্গাইল সদর-৫ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নানা অবহেলার শিকার। আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি আধুনিক ও উন্নত এলাকা গড়ে তুলবো। জনসভায় ফরহাদ ইকবাল আগামী নির্বাচনে তার…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: শীতের আমেজে টাঙ্গাইলের পৌর উদ্যানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব। শনিবার সকাল থেকেই উৎসব ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও নানা বয়সী মানুষের ভিড় জমতে থাকে উদ্যানে। ভাপা, দুধ চিতই, চাকি, পুলি, কুসুমসহ নানান ঐতিহ্যবাহী পিঠার সুবাসে মুখর হয়ে ওঠে পুরো উদ্যন এলাকা। পিঠার স্বাদ, গল্প আর আড্ডায় পুরো আয়োজন পরিণত হয় এক ধরনের সাংস্কৃতিক মিলনমেলায়। পিঠা উৎসবকে ঘিরে বিশেষভাবে উৎসাহী ছিলেন তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা। অনেকে জানান, শহরে নিয়মিত এ ধরনের আয়োজন হলে শীতকালীন লোকজ সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়বে। উৎসবে অংশ নিতে আসা শাহীন স্কুলের শিক্ষার্থী সামিহা বলেন,এতো ধরনের পিঠা যে আছে এবং সবগুলোর নাম আলাদা এটা…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বেতকার ঢাকা রোডে জেলা যুবদলের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান মালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী শফিকুর রহমান লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম,যুবদলের সাবেক আহবায়ক আশরাফ…

Read More

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে…

Read More

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র বড়দিন উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় ডিএমপি। এ বিষয়ে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি। /এসআইএন

Read More

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বছরের ১০ নভেম্বর তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজের বিশেষ সহকারীর দায়িত্ব দেন মুহাম্মদ ইউনূস। এদের মধ্যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব।

Read More

আজ ২৫ ডিসেম্বর, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস)। আনন্দ-হাসি-গানে প্রাণ মিলবে প্রাণে। গির্জায় গির্জায় হবে প্রার্থনা। মানবতার কল্যাণে যিশুখ্রিষ্টের শান্তির বাণী ছড়িয়ে পড়বে। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে মেতে উঠবে শিশুরা। এ উৎসব ঘিরে রাজধানী ঢাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য তিনি জন্ম নিয়েছিলেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। এ উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। ঈশ্বরের দূতের কথামতো শিশুটির নাম রাখা…

Read More

ওয়ান-ইলেভেনের রাজনৈতিক পটপরিবর্তনে প্রথমে গ্রেফতার হন তারেক রহমান। এরপর ১৮ মাস কারাবরণের পর রাজনৈতিক বাস্তবতায় তাকে দেশ ছাড়তে হয়। সে সময় থেকেই বিএনপি দীর্ঘ অনিশ্চয়তায় পড়ে। এরপর ১৮ বছরের নির্বাসিত জীবন শুরু হয়। একদিকে খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতা এবং অন্যদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব সরাসরি রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময় দলটি নতুন এক বাস্তবতায় অভ্যস্ত হয়। দেশের বাইরে থেকে দল পরিচালনা করেন তারেক রহমান। ভার্চুয়াল নির্দেশনায়ই দলীয় রাজনীতি চলতে থাকে। এই বাস্তবতায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল দলটির লাখো নেতাকর্মী। তবে সিদ্ধান্তগুলো তৃণমূলে ঠিকভাবে পৌঁছাচ্ছে কি না সেই প্রশ্ন ও সংশয়ও ছিল। নেতাকর্মীদের ভাষ্য, তারেক রহমানের দেশে ফেরার মধ্য…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও তার ভাতিজার বিরুদ্ধে গ্রামবাসীর জমি দখল, হত্যার হুমকি এবং মিথ্যা মামলায় পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সরেজমিনে উপজেলার বেকড়া ইউনিয়ন পরিষদের ভাড়াপূষা গ্রামে গিয়ে এই প্রতিবেদকের কাছে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে বেকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক বারী ও তার ভাতিজা সোহেল রানা গ্রামের বৃদ্ধ মোকসেদ আলীর ৫০২ নং দাগের ২১৩ নং খতিয়ানের আবাদি জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। জমি দখলে বাধা দিলে খুন করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। জানা যায়, জমি দখলের পর…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেসিং করার সময় মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক শিক্ষার্থী।সোমবার সন্ধ্যায় সখীপুর-মির্জাপুর সড়কের উপজেলার বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন দশম শ্রেনীর শিক্ষার্থী। নিহতরা হলেন, উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া মোহাম্মদ আলীর ছেলে আবীর(১৬), একই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে লিখন(১৬) এবং কালিদাস ফুলঝুড়িপাড়া গ্রামের রউফ খা’র ছেলে সাব্বির (১৮)। আহত মাজিদুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেসিং করতে ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে…

Read More